আজ - সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৪১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অরক্ষিত রেলক্রসিং এ ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের কয়েক জনের পরিচয় পাওয়া গেছে ।


বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, ৯জন নিহতের সংবাদ পেয়েছি আমরা। বিস্তারিত এখনও জানা যায়নি।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নববধূ সুমাইয়া খাতুন (২১), বর রাজন আহমেদ (২২) ও বরযাত্রী শরিফ শেখ (৩৬)। ঘটনার পরপরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত