আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:৫৪

বসুন্দিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ

শেখ গফ্ফার রহমান,স্টাফরিপোর্টারঃ

যশোর-সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

 

আজ শুক্রবার (৯ সেপ্টেবর ২০২২ ইং,) সকাল ৯টায় দেশবরেণ্য প্রথিতযশা চিকিৎসক, অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদারের চিকিৎসা সেবায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।

প্রেসক্লাব বসুন্দিয়া’র আয়োজনে এবং সহযোগিতায় বসুন্দিয়া মোড়স্থ আল আমিন প্রি ক্যাডেট স্কুলে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প চলে।

 

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রেসক্লাব বসুন্দিয়ার উপদেষ্টা মোঃ লাবুয়াল হক রিপন।

প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লায়লা বেগম, পল্লী বিদ্যুৎ বসুন্দিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ তারেক মাহবুব।

 

উপস্থিত ছিলেন যাথাক্রমে, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সহ-সাধারন সম্পাদক শেখ গফ্ফার রহমান, প্রচারও প্রকাশনা সম্পাদক শ্রী অমল কৃষ্ণ পালিত, দপ্তর সম্পাদক মিজানুর ররহমান লিটন, সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

 

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ সহ বেশকয়েক জন চিকিৎসক দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত