আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৮

যশোরে এনসিসি ব্যাংক পিএলসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ‘এনসিসি নিসর্গ’ অনুষ্ঠিত

যশোরে এনসিসি ব্যাংক পিএলসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ‘এনসিসি নিসর্গ’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর :

এনসিসি ব্যাংক পিএলসি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে যশোর শাখার উদ্যোগে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা দেশের ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যশোরে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ৩২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি, বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির আরও ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের যশোর শাখার ম্যানেজার তৌহিদুর রহমান (এসএভিপি), এফএ ভিপি ম্যানেজার সাদ উদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এমরান হোসাইন।

এ ছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজলিন আনোয়ার, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার দেবনাথ, বিল্লাল হোসেন, শাহিদা আক্তার, মাকসুদুর রহমান, মহিদুল হক সিপনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিবেক সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি ও প্রাক্তন শিক্ষার্থী কামাল হোসেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত