আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৮

কোটচাঁদপুরে নবাগত ইউএনও’র সাথে সুধীজন ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান এঁর সাথে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজ ও সাংবাদিকদের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও এনামুল হাসান। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করা হয়।​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক,জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ খোকন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল সিডল,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার খোকন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল ইসলাম।
​গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব/নবচিত্র পত্রিকার প্রতিনিধি খোন্দকার আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি ও বাংলার ভোর প্রতিনিধি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ও দৈনিক যশোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান এবং ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক এই আমার দেশ,ঢাকা ট্রিবিউন/দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি আবুল হাসান।​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বাবুল হোসেন জোয়ার্দার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত