আজ - রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৯:৩৮

যশোরের লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার :

যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার সকাল আটটার পর  যশোর-মাগুরা সড়কের হাশিমপুর বাজার  আহার পল্লী এলাকায় মোটরসাইকেল ট্রাক ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে ।

সেলিম হোসেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খলিয়াগ্রামের লুতফর রহমানের ছেলে।

মো. সেলিম হোসেন দীর্ঘদিন ধরে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত