আজ - সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:০৭

সাতক্ষীরার দেবহাটায় প্রতিপক্ষের দায়ের কো*পে যুবক আহত

সাতক্ষীরার দেবহাটায় প্রতিপক্ষের দায়ের কোপে যুবক আহত
মোমিনুর রহমান,সাতক্ষীরাপ্রতিনিধি :দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে এক যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে ৫ জুলাই রবিবার দুপুর ২ টার দিকে দেবহাটা সদর ইউনিয়নের চর রহিমপুর গ্রামে। আহত সালাউদ্দিন চর
রহিমপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। সালাউদ্দিন জানায় তার স্ত্রী পারভীনের সাথে গত তিন মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস কে কেন্দ্র করে তার স্ত্রীর সাথে মনমালিন্য হলে রাগ করে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ মীমাংসা করে উভাই শান্তিপূর্ণ পরিবার-পরিজন নিয়ে ঘর সংসার পরিচালনা করে আসছিলাম। কিন্তু রবিবার দুপুরের দিকে একই গ্রামের মৃত সোয়াব আলীর স্ত্রী ফাতেমা খাতুন আমার স্ত্রী পারভীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ।
আমি তার প্রতিবাদ করলে ফাতেমা খাতুন আমাকে ঝাটা দিয়ে মারপিট করতে থাকে। একপর্যায়ে তার ছেলে রাজু এসে আমাকে গলা চেপে ধরে মারতে থাকে তারপর ইব্রাহিমের ছেলে ইমন এসে আমার ঘাড়ে দায়ের কোপ মারলে সাথে সাথে আমি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি ।পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি। এ ব্যাপারে আহত সালাউদ্দিনের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত