আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৫৭

সাতক্ষীরা শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু

সাতক্ষীরা শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু

আব্দুল আলিম,শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে রবিবার সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামের সাবেক মেম্বার আরশাদ আলী গাজীর বড় ছেলে আব্দুর রাজ্জাক গাজী (৫৭)।
এলাকাবাসীর সূত্রে জানা যায় আব্দুর রাজ্জাক গাজী সকালে নিজের মুরগীর খামারে কাজ করার সময় বিদ্যুতের লাইনে শক খায়। তার স্ত্রী বুঝতে পেরে দ্রুত মেইন সুইজ বন্ধ করে প্রতিবেশির সহায়তায় পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসকের নিকট নিয়ে যান। পরে আব্দুর রাজ্জাক গাজীকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।


এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল আলম পাটোয়ারী বলেন সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত