আজ - শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:৪৫

৪১ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ৪১ বোতল ফেনসিডিলসহ জনি (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা ২১ বর্ডার গার্ড (বিজিবি) দৌলতপুর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৮ জুলাই) ভোরে বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জনি বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানা যায়, জনি নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল এনে সীমান্তের গাতিপাড়া মাঠের মধ্যে অবস্থান করছে।
এমন সময় সেখানে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ জনিকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক জনিকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত