আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:২২

সিলেটে ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তা জুবেরের মৃত্যু

একাত্তর নিউজ ডেস্ক :  সিলেট নগরীতে বাড়ির ছাদ থেকে পড়ে পুলিশের এক সহকারী কমিশনারের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে চারাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবের আহমদ সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এসএমপি সূত্র জানায়, চারাদিঘীরপাড় এলাকার আলআমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি ওড়াতে ওঠেন জুবের আহমদ। হঠাৎ তিনি অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুবের আহমদ স্ত্রী ও তিন ছেলে নিয়ে ওই ভবনেই থাকতেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত