আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:১৩

কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী শুরুতে যেমন -71News24

একাত্তর বিনোদন ডেস্কঃ

কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনি একটি ওড়িশা ছবি করেও প্রশংসা পেয়েছিলেন। তিনি ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোজে এর বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামের একটি ওড়িশা ছবির মাধ্যমে তার প্রথম আবির্ভাব হয়।

পিতৃভূমি ছবিতে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয় করেন জিতের বোনের ভূমিকায়। এরপর রাজ চক্রবর্তীর হাত ধরে দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য ছবিতে অভিনয় করে তিনি শিরোনামে আসেন। ইন্ডাস্ট্রিতে প্রায় ১১ বছর কাটিয়ে ফেলেছেন শুভশ্রী। দেখে নেওয়া যাক নায়িকার কেরিয়ারের প্রথম দিকের কিছু অদেখা ছবি।
2z00m
তার পর থেকে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন এই নায়িকা। এবং কি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনারও কয়েকটি ছবি করেছেন শুভশ্রী।

তিনি সুধু জনপ্রিয় ছবিই উপহার দেন নি। তিনি যথেস্ট ফিটনেস সচেতন তার ফিটনেস ধরে রাখতে কী কী করেন তা নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি ওয়ার্কআউটের একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ও ধূসর রংয়ের জিমস্যুটে শুভশ্রী ‘বেল ক্রসফিট’ ওয়ার্কআউট করেছেন। এই ওয়ার্কআউট করার ফলে পেশির শক্তি বাড়ে। প্রায় নয় বছর অভিনয়ের জগতে রয়েছেন শুভশ্রী। কিন্তু গ্ল্যামারে ঘাটতি পড়েনি এই নায়িকার। কারণ, শুভশ্রীর শিডিউলে জিম করা নাকি বাধ্যতামূলক।

অন্যদিকে এক বছর আগে বাওয়ালি রাজবাড়িতে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের আসর বসেছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়র। সেদিন ধুমধাম করে চার হাত এক হয়েছিলো।

সম্প্রতি তাদের বিয়ের এক বছর পূর্ন হয়েছে। এদিন তাদের প্রথম বিবাহবার্ষিকীতে তারকা দম্পতিকে সারপ্রাইজ দিলেন বন্ধুরা। হাসিমুখে দিন কাটালেন তারাও। নাচে-গানে ভরপুর ছিল এদিনের সন্ধ্যে। মাইক হাতে গানও গাইলেন শুভশ্রী। কোমর দোলালেন রাজের সঙ্গে।

টালিউডের এই জুটির বিয়ে নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। বিতর্ক, ট্রোল পিছু ছাড়েনি অনুষ্ঠানের দিন পর্যন্ত। তাতে অবশ্য কিছু যায় আসেনি টলিউডের এই লাভ বার্ডসের। প্রিওয়েডিং, রাজবাড়ির ছাঁদনাতলা থেকে কলকাতায় রিসেপশন- ঘরে-বাইরের সব অনুষ্ঠানের ছবি নিজেরাই পৌঁছে দিয়েছেন নেটপোকাদের কাছে। এখানেই শেষ নয়, ছিল ভাতকাপড়ের অনুষ্ঠানে খুনসুটি, মিসেস রাজ চক্রবর্তী হয়ে ইনস্টাপোস্ট আরও কত কী!
young suvashree
২০১৮ য় দক্ষিণ ২৪ পরগণার বাওয়ালি রাজবাড়িতে বিয়ে হয়েছিল এই দুজনের। তারপর একবছর নিজেদের সময় দিয়েছেন শুভশ্রী। ফের অভিষেক হয়েছে বড়পর্দায়। রাজের হাত ধরেই সেলুলয়েডে ফিরলেন তিনি। রাজ ঘরণী হলেন পর্দার পরিণীতা। সম্প্রতি ডাবিং শেষ করেছেন সেই ছবির ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত