আজ - বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:০৯

করোনার কারণে স্থগিত প্রধানমন্ত্রীর জাপান সফর

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে  এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‌‌‘প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ ছড়িয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিলে জাপান সফর পরে হবে। তাতে তাদেরও কোনো আপত্তি নাই।’

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ জাপানে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে সময় দুদিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর  সেখানে অবস্থান করার কথা ছিল।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত