আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:২২

বরিশালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল সংবাদদাতা : ব‌রিশা‌লে যুগান্তরের ফ‌টো সাংবা‌দিক শামীম আহ‌মেদ‌কে নির্যাত‌নের প্র‌তিবা‌দে এবং জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নিউজ এডিটরস কাউ‌ন্সিল বরিশালের উদ্যো‌গে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠ‌নের সভাপ‌তি হা‌সিবুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, পুলক চ্যাটার্জী, আকতার ফারুক শাহীন, ফিরদাউস সোহাগ, রাহাত খান সহ অন্যান্যরা। জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

বক্তারা ব‌লেন, পেশাগত দা‌য়িত্ব পালনকা‌লে সাংবা‌দি‌কের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় এখন পর্যন্ত বিচার হয়নি। সাংবাদিক শামীম আহমেদকে নির্যাতনকারী সকলের কঠোর বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত