আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৩১

ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন খন্দকার আলম 71 নিউজ 24

 

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন । করোনার প্রভাবে বিপর্যস্ত অসহায় মানুষের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন খন্দকার আলম । তিনি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মহীন অসহায় মানুষদের বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার বিতরণ করছেন তিনি। বুধবার রাতে কাজিপুর গ্রামে ৫৭ টা পরিবারের হাতে তিনি এই খাবার সামগ্রী বিতরণ করেন।

খন্দকার আলম বলেন, করোনাভাইরাসের এমন দুর্যোগময় মুহূর্তে জনগণের ঘরে থাকা জরুরি। কিন্তু এ এলাকা দেশের অন্যান্য স্থানের চেয়ে ভিন্ন। যশোরের খেটে খাওয়া মানুষ সাধারণ ছুটিতে খুব কষ্টে আছেন। তারা খাবারের সংকটে আছেন। এমন অবস্থায় সাধারণ মানুষের কষ্টে আমি আমার সাধ্যমতো এগিয়ে আসার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, আমি একজন সৈনিক। এছাড়া শেখ হাসিনার একজন কর্মী। সুতরাং মানুষের এমন বিপদের দিনে আমি ঘরে বসে থাকতে পারি না। আমার একটাই অনুরোধ, ভয় করবেন না। ভয় মানুষের মনোবল ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ঘরে থাকুন। খাবারের অভাব হবে না। প্রয়োজনে পৌঁছে যাবে। আর আমি আমার সাধ্যমতো সেই চেষ্টাই করছি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত