আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:২০

আগামীকাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একাত্তর নিউজ ডেস্ক :  যুক্তরাজ্যে সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ লন্ডন থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী বুধবার বিকেলে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করবেন এবং আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছাবেন। খবর : বাসস।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়- আজ বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

সূত্র জানায়, বিমানটির আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান।সেখানে অবস্থানকালে তিনি ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। এছাড়া লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব ঊইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত