আজ - সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৩৩

ঝিকরগাছায় বিআরডিবির গাছের চারা বিতরণ

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সমিতি (বিআরডিবি) এর সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঝিকরগাছা উপজেলা শাখার ১১৪টি সমিতির পাঁচশত সদস্যর মধ্যে ফলজ, বনজ ও ঔষাদির মোট এক হাজার গাছের চারা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চত্বরে গাছ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের ডিডি তপন কুমার মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারি কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনারুল কবির, কৃষি কর্মকর্তা দীপঙ্কর দাস, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রমূখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত