আজ - শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:১৭

ঝিনাইদহের পুলিশ সুপারকে আকস্মিক প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপারকে আকস্মিক প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহার করা হয়।
আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার এসপি হিসেবে দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর।
তারা হলেন,ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।
এদিকে হঠাৎ পুলিশ সুপারের প্রত্যাহারে বিষয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা
সম্প্রতি ঝিনাইদহে মাদক,একাধিক হত্যাকাণ্ড, সামাজিক সংঘর্ষ বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে বলে সাধারণ মানুষ মনে করে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত