আজ - সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:২৭

প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর মায়ের মৃত্যু!

একাত্তর ডেস্ক :  প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর মা জননী আজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ যোহর গণভবন জামে মসজিদ এ মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সকল ধর্মপ্রান মুসল্লীদের উক্ত জানাজায় শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছিল।

এর আগে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। গাজী হাফিজুর রহমানের ছোট ভাই গাজী মুস্তাফিজুর রহমান দিপু জানান, গত সোমবার রাতে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

মঙ্গলবার বিকালে অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন ছাত্রের সাথে গাজী হাফিজুর রহমান লিকু’র ভাতিজা গাজী ওয়ালিদ মাহমুদ উৎসবও নিহত হন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত