আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:২০

বেঁচে আছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির:মৃত্যু সংবাদ গুজব

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। গত ৭ জানুয়ারী অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথির মোহাম্মদকে। ১৩ জানুয়ারী তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন। ২২ জানুয়ারী অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

 

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহাথির বিন মমোহাম্মদ এর মৃত্যুর গুজব ওঠে। তবে স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার চিকিৎসকদের বরাত দিয়ে দিয়ে জানিয়েছে, এটি ভিত্তিহীন গুজব। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

 

৯৬ বছরের ডাঃ মাহাথির মোহাম্মদের দুই দফা বাইপাস সার্জারী হয়েছিল। প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত