আজ - সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:০৭

বেনাপোলে ১ নারী পাসপোর্টযাত্রীর কাছ থেকে ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার 71news24

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি:  ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী লাইলী রহমান লাকি নামে এক নারী পাসপোর্টযাত্রীর কাছ থেকে ২০ হাজার মার্কিন ডলার সহ দুটি রেডমি নোট সেভন প্রো মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় এ ডলার উদ্ধার হয়। নারী পাসপোর্ট যাত্রীর বাড়ি মাদারীপুর জেলার শিবচর গ্রামের চররামারী কান্দি গ্রামের রহমান শরীফ এর মেয়ে। তার পাসপোর্ট নং (ইই ০২৭৫১৭০)। কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ভারত থেকে ফিরে ওই নারী কাস্টমস স্কানিং শেষে বের হলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার ল্যগেজ থেকে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি উন্নত মানের মোবাইল ফোন করা উদ্ধার হয়। । বেনাপোল চেকপোষ্টে কাস্টমস সুপার কামরুল হোসেন ঘটনার সত্যতা শিকার বরে বলেন উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত