আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:৩১

ভারতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, ভারতজুড়ে আগামী ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এটা না করলে ভারত আরও ২১ বছর পেছনে চলে যাবে।

মঙ্গলবার রাত ৮টার দিকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।

মোদি বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে মঙ্গলবার রাত ১২টা থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হবে; চলবে আগামী ২১ দিন পর্যন্ত। তিনি বলেন, একদিনের জনতা কারফিউ দেখিয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করতে পারি। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। আপনাদের কাছে অনুরোধ, এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন। প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার উৎপত্তি হওয়ার পর বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বের ৩ লাখ ৯৫ হাজার ৫৩২ জন আক্রান্ত এবং ১৭ হাজার ২২৯ জনের প্রাণ কেড়েছে করোনা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত