আজ - সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:৪৯

ভিক্ষুকের টাকা আত্মসা‍তের অভিযোগে নারী ইউপি সদস্য গ্রেপ্তার 71NEWS24

ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে দুর্যোগ সহনীয় সরকারি ঘর দেওয়ার কথা বলে এক ভিক্ষুকের কাছ থেকে ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গজারিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনের মেম্বার মোস্তফা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর বিতরণ প্রকল্পের আওতায় ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের রাহেলা বেগম নামে এক ভিক্ষুককে ঘর দেওয়ার কথা বলে ১৭ হাজার টাকা হাতিয়ে নেন সংরক্ষিত আসনের মেম্বার মোস্তফা বেগম এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি আমলে নিয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা খুঁজে পান। পরে অভিযুক্ত মেম্বারকে আটক করা হয় এবং এ বিষয়ে গজারিয়া ইউনিয়নের সচিব মশিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, জনপ্রতিনিধিদের এমন কর্মকাণ্ড দুঃখজনক। এছাড়াও যে কোনো ধরনের সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

পিএনএস

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত