
যশোরে “কেশবপুর প্রেসক্লাব” দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা, সমস্যা নিরশনে ৪৮ ঘন্টার আলটিমেটাম
কেশবপুর (যশোর) প্রতিনিধি : ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাব ভবন দখলের ঘটনায় নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের যৌথ সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সোমবার সন্ধ্যায় শহরের একটি কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।

সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারন সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান,নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, অলিয়ার রহমান প্রমুখ। পরে একই স্থানে যৌথ সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী,সাবেক সহ সভাপতি রুহুল কুদ্দুস, সদস্য তন্ময় মিত্র বাপি, শাহিনুর রহমান, শেখ শাহীন,আব্দুর রহমান,রুহুল খান, তাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, এম আব্দুল করিম,কামরুজ্জামান রাজু,আলমগীর হোসেন,বিল্লাল হোসেন,জাকির হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে, দখলকৃত প্রেসক্লাব পুনরুদ্ধারে প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় দেয়া হয়। না হলে সাংবাদিকরা রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়া হয়।