আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:১৭

যশোরে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্য, নগদ টাকাসহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে।
আজ রবিবার বিকেলে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালানো হয়।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম মাহমুদুর রহমান সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা বিকেল সাড়ে তিনটার দিকে রেলগেট এলাকার জহুর মাওলানার বাড়িতে অভিযান চালান।  ওইসময় বাড়ি ভাড়াটিয়া শারমিন আক্তার শিউলি (২৮) ও তার স্বামী আশরাফ কসাইকে (৪০) পাঁচ বোতল ফেনসিডিল, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫৪ হাজার ৮৯০ টাকা, দুটি মোবাইলফোন সেটসহ আটক করা হয়।  আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে বলে স্বীকার করেছে।
তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
আটক আশরাফ কসাই শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে।  শারমিন আক্তারের প্রথম স্বামীর মারা যাওয়ার পর আশরাফের সঙ্গে তার বিয়ে হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত