আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:৫২

যশোরের বসুন্দিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

বসুন্দিয়া প্রতিনিধি, একাত্তর নিউজ ২৪:

যশোরের বসুন্দিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ

 এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, বসুন্দিয়া ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে শামছুর রহমান এবং বসুন্দিয়া মোড় বিশ্বাসপাড়ার মাহামুদ বিশ্বাসের ছেলে মারুফ হোসেন।

পুলিশ জানায়, প্রথমে মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা কেনার উৎস সম্পর্কে তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে বসুন্দিয়ার জঙ্গল বাধাল গ্রামে অভিযানে গেলেও সংশ্লিষ্ট বিক্রেতার বাড়ি থেকে কোনো ইয়াবা উদ্ধার করা যায়নি।

অন্যদিকে শামছুর রহমানকে নিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে দুজনকেই ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত শামছুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে মারুফ হোসেনকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত