
বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন জমায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (১৫ মে) বানিয়ারগতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে বিকাল সাড়ে তিনটা থেকে ‘কর্মী শিক্ষা বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।
বসুন্দিয়া ইউনিয়নের ৫৬৪ জন কর্মী নিয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা বৈঠকে পুরুষ কর্মীর উপস্থিতি ছিল ২৪৫জন, মহিলা কর্মী উপস্থিত ছিল ৩১৯ জন। সাংগঠনিক নিয়মিত এ কর্মসূচি পাঠ্যসূচি ও কর্মসূচি অনুযায়ী কর্মীদের মানোন্নয়নের লক্ষে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন ৮৮ যশোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও যশোর জেলার আমির অধ্যাপক মোঃ গোলাম রসুল। জামায়াতের বসুন্দিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতি কে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।