আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:০৯

যশোরের বসুন্দিয়া মোড় রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় ট্রাক চুর্ণবিচুর্ণ – 71 News 24

 শেখ গফ্ফার রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আজ ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি রিলিপ ট্রেন খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে বসুন্দিয়া মোড়স্থ রেলগেট ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। সিঙ্গিয়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ আব্দুল ওহাব মিয়া জানান গেটম্যান সিমুল গেট ফেলার মুহুর্তে মাল বোঝায় ঢাকা মেট্রো ল ১৬-৭৪২৭ ট্রাকটি দ্রুত গতিতে পার হওয়ার চেষ্টা করে।
এঅবস্থায় ট্রেনটি ট্রাকের পিছনের দিকে ধাক্কা দেয় মুহুর্তে ট্রাকটি দুমড়ে মুচড়ে মহাসড়কের উপর আড়াআড়ি ভাবে পড়ে যায় এবং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যে কারনে দির্ঘ ৪ ঘন্টা যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তি নেমে আসে মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারনের।
সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে হাইওয়ে পুলিশের ক্রেন দিয়ে ট্রাকটি সরালে পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় ট্রাকের চালক- হেলপার সামান্য আহত হন তবে নিহতের ঘটনা ঘটেনি।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত