আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:৫৭

সাতক্ষীরার দেবহাটয় ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

 

মোমিনুর রহমান:
দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২ টায় বাজারে আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান এর নেতৃত্বে বাজারে বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নকল ও ভেজাল ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি, অননুমোদিত ঔষধ মজুদের অপরাধে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ধারা ৪০(খ) লঙ্ঘনের দায়ে শিলা ফার্মেসিতে ৫ হাজার টাকা জরিমানা ও সখিপুর আহছানিয়া ফার্মেসিতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান বলেন, পরবর্তীতে এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাশারাদ হোসেন, এ এস আই ইব্রাহিম সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত