আজ - মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:৩৮

সাতক্ষীরার দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

 

মোমিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক : দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী পৃথক অভিযানে ২ আইসক্রিম ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে র‍্যাব- ৬ এর সিপিসি ১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিজনিক দল উত্তর সখিপুর শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই অনুমোদন না থাকায় এবং আইসক্রিমে ক্ষতি কারক ক্যামিক্যাল মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ব্যবসায়ী সুজিত বিশ্বাসকে ১ লক্ষ টাকা ও একই এলাকায়র মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই অপরাধে মদিনা আইসক্রিম ফ্যাক্টরি পরিচালক আব্দুল খালেকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উভয় ফ্যাক্টরি বন্দের নির্দেশনা প্রদান করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত