আজ - শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:১৫

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পেয়েছে “বাংলাদেশ কংগ্রেস”

একাত্তর ডেস্ক :  নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলটির জন্য ‘ডাব’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
জানা গেছে, বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশ করার জন্য সরকারি ছাপাখানা বিজি প্রেসে পাঠানো হয়েছে।
বাংলাদেশ কংগ্রেস নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমান ৪১টি।

বিজ্ঞাপন ছবি….. একাত্তর নিউজ

এর আগে গত ৩০ জানুয়ারি হাইকোর্টের আদেশে নিবন্ধন পায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম বা জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের আরেকটি নতুন রাজনৈতিক দল। দলটিকে সিংহ প্রতীক দেয়া হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত