আজ - মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:০০

 জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যশোর কার্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি পরিচালক নাজমুল হাসান (৬২) আর নেই

ইন্নালিল্লাহি….রাজিউন

জি এম অভি :  জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যশোর কার্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি পরিচালক নাজমুল হাসান (৬২) আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ১০ টা ৫০ মিনিটে তিনি যশোর শহরের মিশনপাড়ার বাড়িতে হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা যান।
নাজমুল হাসান সাতক্ষীরা সদর উপজেলার মল্লিকপাড়া গ্রামের রোতাপ উদ্দীন মল্লিকের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা সদর উপজেলার মল্লিকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নাজমুল হাসান দুই মেয়ে ও স্ত্রীসহঅসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গত বৃহস্পতিবার রাতে নাজমুল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত