আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:৩০

ঝিকরগাছার অধ্যক্ষ শফি উদ্দিন আর নেই

ঝিকরগাছা অফিস:  যশোরের ঝিকরগাছার পৌর সদরের কৃষ্ণনগরের বাসিন্দা অধ্যক্ষ আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ আর নেই। তিনি আজ সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুধানুধ্যায়ী রেখে গেছেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন জেলার শার্শার নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ও কাউন্সিলর কফিল উদ্দিনের বড় ভাই। আজ শুক্রবার জুম্মা নামাজ বাদ তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোঃ নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত