আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৫৯

নড়াইলে ভাইস চেয়ারম্যান তুফানের নেতৃত্বে ট্রাফিক পুলিশের উপর হামলা

 প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফানের নেতৃত্বে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মারাত্মক আহত পুলিশ কর্মকর্তা টিআই মনিরুজ্জামানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সাথে আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহাজালাল,এটিএসআই সারোয়ার ও বাশিউর সহ কনস্টেবলদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা টিআই (টাউন ইনসপেক্টর) মনিরুজ্জামান জানান,পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় নড়াইল সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথ ভাবে যানবাহনের কাগজপত্র চেক করছিলেন। বিকেলে একটি কাগজপত্র বিহীন মোটর সাইকেল ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। তার সুপারিশ না রাখায় তিনি একদল উচ্ছৃংখল যুবকদের নিয়ে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় দ্বায়িত্বরত পুলিশদের উপর হামলা চালান। পুলিশ কর্মকর্তা শাকিল জানান, হামলাকারিরা লাঠি ও রান্না করার চলা দিয়ে পিটিয়ে পুলিশদের রক্তাক্ত জখম করে। ঘটনার পরপরই পুলিশ হামলাকারি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফানকে থানায় নিয়ে যায়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত