আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:৪৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও লাগামহীন অপপ্রচারের প্রতিবাদে যশোর জেলা যুব লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব নিবেদক:

প্রধানমন্ত্রী ও আ. লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী ও তাঁর বিরুদ্ধে লাগামহীন অপপ্রচারের প্রতিবাদে যশোর  জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার সকাল ১১ টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের চৌরাস্তা থেকে গাড়ি খানা দলীয় কার্যালয়ে শেষ হয়।

শহর যুব লীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী , আরও বক্তব্য রাখেন জেলা যুব লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, বিপ্লব রায়,নির্বাহী সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, সদর উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, মাজহারুল ইসলাম, জাফর ইকবাল,শহর যুব লীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু প্রমুখ।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত