আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:২২

বসুন্দিয়ায় কৃষকের পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা – 71news24

একাত্তর নিউজ 24 ডেস্ক: গরিব কৃষকের ১৫ কাঠা জমির ধান কেটে দিয়েছে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড গাইদগাছী গ্রামের গরিব কৃষক জয়নাল মোল্যার ১৫ কাঠা  জমির ধান কেটে দেন তারা। ছাত্রনেতা মোঃ ইমন হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের মেজবা হোসেন, রিয়াদ হোসেন, মামুন সওদাগর, লিটন হোসেন, ও সুমন মোল্যার অংশগ্রহনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশে থাকতে বলেছেন এবং অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো যশোরেও ছাত্রলীগের ছেলেরা ধান কাটা শুরু করেছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত