আজ - বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:১৫

বাংলাদেশ আওয়ামী লীগ বসুন্দিয়া ইউনিয়ন শাখা কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল।

বাংলাদেশ আওয়ামী লীগ বসুন্দিয়া ইউনিয়ন শাখা কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল।

শেখ গফ্ফার রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আজ ৩১ মে ২০১৯ ইং, বাংলাদেশ আওয়ামী লীগ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বসুন্দিয়া মোড়স্থ কার্যালয় প্রাঙ্গণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বসুন্দিয়া ইউনিয়ন শাখার আওয়ামী লীগ সভাপতি মাষ্টার জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সাধারন আবুল কশেম, সদর উপজেলা নেতা মাষ্টার আঃ লতিফ, সাবেক সাধারন সামসুদ্দিন আহমেদ, সহ সাবেক ও বর্ত্যমান নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, যশোর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল হক রিপন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলা তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক শেখ গফ্ফার রহমান, বসুন্দিয়া ইউনিয়ন যুব লীগের আহবায়ক মহিবুল ইসলাম সাগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান মানিক খান সহ ইউনিয়ন যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সিঙ্গিয়া হাফিজিয়া মাদ্রাসার মুতারিম আলহাজ্ব আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বক্তারা বর্তমান ক্ষমতাশীন সরকারের উন্নয়নের ধারাবাহিতার বিষয়ে আলচনা করেন এবং প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত