আজ - বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:২১

বেনাপোলে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় নিহত ১ : একাত্তর নিউজ ২৪

 

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল: যশোরের বেনাপোলে গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় শাহাদৎ হোসেন নেদু(৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার(১৯জুন) সকাল সাড়ে ১১ টায় বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রান্সপোর্ট ব্যবসায়ী বেনাপোল পোর্টথানার নামাজ গ্রামের হাজী আব্দুস ছাত্রারের ছেলে ও শাহাদৎ ট্রান্সপোর্টের সত্তাধিকারী। স্থানীয়রা জানান, বাস, ট্রাকের বেপরোয়া গতির ও রাস্তার বেহাল দশার কারনে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) লতিফ হোসেন জানান, ঐ ব্যবসায়ী আমড়াখালী বিজিবি চেকপোষ্টে পাশে গোডাউনে কাজ শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘাতক বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এবং বাস চালককে আটকের চেষ্টা চলছে। এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হসপিটালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত