আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:২৩

বেনাপোল সীমান্তে ইছামতি নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে বিজিবি

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল : যশোরের
বেনাপোল দৌলতপুর সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭.৩০ টার সময় অজ্ঞাত পরিচয় (৬৫)এক বৃদ্ধাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।তাকে আশংকা অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।সে ভারত থেকে অবৈধ ভাবে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বিজিবির ধারনা।

দৌলতপুর বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার মুজিবুল হক জানান,দৌলতপুর বিজিবি ক্যাম্পের অধিনে তের ঘর পোষ্টের পাশে ইছামতি নদীর ধার থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে ভারত থেকে অবৈধ ভাবে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত