আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:৪১

বেনাপোল সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

শাহাবুদ্দিন আহমেদ বেনাপোল, প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় নেহা মেহেদী, কোলগেট টুথপেষ্ট, চা-পাতা, আতশবাজি ও বিভিন্ন প্রকার ইমিটেশন পণ্য সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, দৌলতপুর বিওপি’র একটি টহল দল গাতিপাড়া বড় মসজিদের পার্শ্বে থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯০০ পিস নেহা মেহেদী, ৪২০ পিস কোলগেট টুথপেষ্ট, ৭৬৬৮ পিস বিভিন্ন প্রকার ইমিটেশন সামগ্রী, ৮০ কেজি চা-পাতা ও ৪৮ পিস আতশবাজী জব্দ করে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত পণ্য সামগ্রী বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত