আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:০৯

যশোরের বসুন্দিয়া’য় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

যশোরের বসুন্দিয়া মীরপাড়া জামে মসজিদ ও শেখ আঃ মতলেব ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ১৫ তম বার্ষিক ঐতিহাসিক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল।

শেখ আঃ কাইয়ুম এর সভাপতিত্ব উক্ত তাফসিরুল কুরআন মাহফিল এ প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করেনঃ মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী।
দ্বিতীয় বক্তা হিসাবে বয়ান করেনঃ আব্দুল্লাহ আল কাফী, খতিব কেপি বাজার জামে মসজিদ, খুলনা।

তাফসিরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেনঃ
এ্যাড, নুরুজ্জামান খান, সভাপতি ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন শাখা, বিএনপি। আলহাজ্ব এ্যাড, শেখ সামছুজ্জোহা চান্নু, সাবেক চেয়ারম্যান ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব আবু বক্কর খান, সাবেক চেয়ারম্যান ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বসুন্দিয়া ইউনিয়নের সমন্বয়ক মোঃ আব্দুল আলিম।

তাফসিরুল কুরআন মাহফিলে নামাজ, রোজা, কবর, হাশর ও মানব জীবনে ইসলামী বিধান নিয়ে জ্ঞাণগর্ব আলোচনা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত