আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:৫৬

যশোরের বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক-১

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১২০ পিস ইয়াবা ও ৩০০ বোতল ফেনসিডিলসহ সোলাইমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

শুক্রবার (২৬ জুলাই) সকালে বেনাপোল পৌর এলাকার ছোটআঁচড়া মাঠপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক সোলাইমান বেনাপোলের পুটখালী ইউনিয়নের খড়িডাঙা গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ সোলাইমানকে আটক করা হয়।

আটক সোলাইমানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত