আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:৫৩

যশোরে নরেন্দ্রপুর ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের সম্মেলন- একাত্তর নিউজ ২৪

একাত্তর নিউজ,যশোর অফিস :   

যশোর সদর উপজেলাধীন ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের অন্তর্গত ২,৩, ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রিবার্ষিক যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, তিনি বলেন আগামী জেলা ও উপজেলা সম্মেলনের আগেই প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি তৈরী করে দলকে আরও শক্তিশালী ও বেগবান করতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস – ছবি একাত্তর নিউজ।

প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগের  যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, সদস্য সাইদুর রহমান রিপন, মোঃ আব্দুর রাজ্জাক।

সভাপতিত্ব করেন নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক‌ মোঃ আল মাহমুদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলী,, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত