আজ - বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:২৩

যশোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জি এম অভি,যশোর অফিস ; যশোর শহরের ঈদগাহ ময়দানের পূর্ব পাশে মহিদুল ইসলাম সাফা (৩৭) নামে এক মটর পার্টস ব্যবসায়ীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শার্শা উপজেলার বেনাপোল ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে শহরের খালরোডে ভাড়া বাড়িতে থাকতেন। আরএনরোডে এইচএন নামে একটি মটর পার্টসের দোকান রয়েছে তার।

মৃতের দোকান কর্মচারী মোতালেব হোসেন টুটুল জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে তিনি ও তার মালিক সাফা মোটরসাইকেল যোগে জরুরি কাগজ পত্র ফটোকপি করবার জন্যে শহরের ঈদগাহ ময়দানের পূর্ব পাশে মাসুদ ফটোকপির দোকানে আসেন। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন দোকানের কর্মচারী টুটুল আর সাফা পিছনে বসে ছিলেন। মাসুদের দোকানের সামনে তারা আসতেই দু’জন দুর্বৃত্ত সাফার গলা কেটে পালিয়ে যায়। এ সময় চিৎকার করে মাটিতে মাটিতে পড়ে যায় সাফা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সার্জারি ওয়ার্ডের চিকিৎসক মাসুদুর রহমান মাসুদ তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালি মডেল থানার এসআই খালেদুর রহমান জানিয়েছেন, খবর শুনে তিনি হাসপাতালে এসেছেন। মৃতের স্বজনদের সাথে কথা বলবার পর অসামি আটকে অভিযোন পরিচালোনা করবেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত