আজ - মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:১৫

যশোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনিত হলেন যারা।

একাত্তরডেস্ক :  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

পরে দলটির দফতর সম্পাদক ও সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যশোরে চুড়ান্ত মনোনীত প্রার্থীরা হলেন – যশোর সদরে শাহীন চাকলাদার, ঝিকরগাছায় মোহাম্মদ আলী, চৌগাছায় মোস্তানিছুর রহমান, বাঘারপাড়ায় হাসান আলী, অভয়নগরে শাহ ফরিদ জাহাঙ্গীর, মনিরামপুরে নাজমা খানম, কেশবপুরে এইচ এম আমির হোসেন, শার্শায় সিরাজুল হক।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত