আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:৪১

শার্শায় মাদক ব্যবসায়ীর নামে মামলা করেপালিয়ে বেড়াচ্ছে আ,লীগ কর্মী

 

শাহাবুদ্দিন আহমেদ বেনাপোল : শার্শার পল্লীতে মাদক ব্যবসায়ীর নামে মামলা করে হত্যার হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে আ,লীগ কর্মী। এলাকার জনপ্রতিনিধিদেরও তোয়াক্কা করছে না কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদ।

ঘটনার বিবরনে জানা যায়, শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের বজলে ডাকাতে পুত্র আবু সাইদ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। তার বিরুদ্ধে শার্শা থানা সহ বিভিন্ন থানায় মাদক আইনে হাফ ডজনেরও বেশি মামলা রয়েছে। আবু সাইদ প্রকাশ্যে মাদক ব্যবসা করার ফলে এলাকায় পরিবেশ নষ্ট হওয়ার ফলে একই গ্রামের আওয়ামীলীগ কর্মী রব্বানি নামের এক যুবক প্রতিবাদি হয়ে ওঠে এবং মাদক ব্যবসা বন্ধ করার জন্য বলে। এর ফলে সোমবার বিকালে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আবু সাইদ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রব্বানির উপর হামলা চালিয়ে জখম করে।

এদিন রাত ৮টায় আওয়ামীলীগকর্মী রব্বানি বাদি হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পরপরই থানা পুলিশ মাদক ব্যবসায়ী আবু সাইদের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে আওয়ামীলীগ কর্মী রব্বানির বাড়িতে আবারো আবু সাইদ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চড়াও হয় এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। মামলা তুলে না নিলে রব্বানিকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। মাদক ব্যবসায়ী সাইদের হুমকিতে রব্বানি আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে শার্শা থানায় ২টি মাদক ও ২টি অস্ত্রমামলা রয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত