আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:১২

সড়ক দুর্ঘটনায় আহত এসিল্যান্ডকে ঢাকা সিএমএইচে স্থানান্তর 71news24

আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।

এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসান হেলিকপ্টারযোগে পৌঁছানোর পর সিএমএইচে যান যশোর-২ (চৌগাছা – ঝিকরগাছা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এ সময় তিনি তার শয্যা পাশে সময় কাটান এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন

বিষয়টি নিশ্চিত করে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, নাজিব হাসান ফরিদপুর মেডিকেলে ভর্তি ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে ঢাকায় সিএমএইচে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার যশোরের ঝিকরগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানের নেতৃত্বে অভিযান চলছিল। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে তার ডান পায়ের হাড় ও ক্ল্যাভিকল ভেঙে যায়। গুরুতর অবস্থায় তাকে যশোরের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আজ তাকে ঢাকায় আনা হলো।
এদিকে, এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসান হেলিকপ্টারযোগে পৌঁছানোর পর সিএমএইচে যান যশোর-২ (চৌগাছা – ঝিকরগাছা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এ সময় তিনি তার শয্যা পাশে সময় কাটান এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত