
একাত্তর নিউজ২৪ ডটকম:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় তহুরা খাতুন(৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০জুলাই) খুলনায় আত্মীয় বাড়ি বেড়াতে যেয়ে দুপুরে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী দোলনঘাটা গ্রামের প্রবাসী কুতুবুদ্দিন এর মেয়ে। সে জঙ্গল বাঁধাল মডেল স্কুলের কেজি শ্রেনির ছাত্রী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মেয়েটির চাচা জানান, সে মায়ের সাথে খুলনায় বেড়াতে যায়। দুপুরে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে।

তবে সাতার না জানায় গোসলের এক পর্যায়ে সে গভীর পানিতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।