আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:৩১

আমার অনুপস্থিতিতে অভিযান যেন না থামে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মাদক-দুর্নীতির চক্র ভেঙে দেওয়ার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বুধবার থেকে শুরু হওয়া এ অভিযানে যুবলীগের বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। সেইসঙ্গে রাজধানীর ৬টি ক্লাবসহ বেশ কয়েকটি জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়েছে র‌্যাব-পুলিশ।

এদিকে অভিযান শুরুর দুইদিন পর শুক্রবার জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফর শেষে আগামী ০১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

যাওয়ার আগে তিনি অভিযানের বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী বলে গেছেন তার অনুপস্থিতিতেও যেন অভিযান না থামে। মাদক-দুর্নীতির চক্র ভেঙে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে।

তিনি বলেন, অপরাধী যেই হোক কেউ পার পাবে না। কেউ বসে নেই। সরকার আটঘাট বেঁধেই নেমেছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, মাদক, সন্ত্রাসী কার্যক্রম যতদিন চলবে ততদিন অভিযান চলবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত