আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৫৬

চৌগাছায় ১২ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

এইচ এম ফিরোজ, চৌগাছা :
যশোরের চৌগাছায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মাদ্রাসা ৩টি, মাধ্যমিক বিদ্যালয় ৫টি এবং কলেজ ৪ টি। নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো বর্ণি দাখিল মাদ্রাসা, পাতিবিলা নিয়ামতপুর তাহ্জিবুল উম্মাহ দাখিল মাদ্রাসা, শাহাজাদপুর দাখিল মাদ্রাসা, খলশি মাধ্যমিক বিদ্যালয়, হিজলী মাধ্যমিক বিদ্যালয়, জুনিয়র থেকে মাধ্যমিকে উন্নীত হয়েছে বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়, স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়, আরসিএমটিইউ মাধ্যমিক বিদ্যালয়, জিসিবি আদর্শ কলেজ, এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, পাশাপোল আমজামতলা মডেল কলেজ ও তরিকুল ইসলাম পৌর কলেজ। এমপিওভুক্ত হওয়ার খবর পেয়ে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন করেছেন এবং এলকায় মিষ্টি বিতরণ করেছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত