আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:০৬

জনগনের ভালোবাসায় সিক্ত যশোর-৪ আসনের নবাগত সাংসদ এনামুল হক বাবুল

 

মাসুদ রানা ,অভয়নগর যশোর প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর -৪ আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আঃ ওহাব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। যশোর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আমি জনগণের ভালাবাসায় সিক্ত। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনো ভোলার নয়। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি আরো বলেন, আমার জীবনে আর কোন কিছু পাওয়ার নেই। অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার মানুষের জন্য কাজ করাটায় এখন আমার লক্ষ্য। আপনাদের সাথে আবার দেখা হবে উন্নয়নে কোন সংবর্ধনা অনুষ্ঠানে নয়। এসময় উপস্থিত জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত