আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:০১

ঝিকরগাছা পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :  নতুন কোনো করারোপ ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের ২৫ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৩৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার ঝিকরগাছা পৌর কার্যালয়ে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, কফিল উদ্দিন, আ: রাজ্জাক নিটল, নিমাই চন্দ্র ঘোষ, সাইফুল আলম সুজন, মশিয়ার রহমান, নাসিমা বেগম, মতিয়ার রহমান, পৌর সচিব সন্তোষ কুমার হাজরা, সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার, হিসাব রক্ষক খাইরুল আলম, পৌর কর্মকর্তা কামরুজ্জামান টিটু। বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৩কোটি ৪৬ লাখ ৩ হাজার ৫ শত টাকা। উন্নয়ন খাতে ধরা হয়েছে ২১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা এবং প্রারম্ভিক জের ৩ কোটি ৯২ হাজার ৮ শত ৯৪ টাকা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত